শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৬, ০৯:০০ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোবেল মেডেল ট্রাম্পকে দেওয়ার সিদ্ধান্তে অনুশোচনা নেই : মাচাদো

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো জানিয়েছেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কারের মেডেল প্রতীকীভাবে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কোনো অনুশোচনা অনুভব করেন না।

শনিবার (১৮ এপ্রিল) মাদ্রিদে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘বিশ্বে এমন একজন নেতা আছেন, যিনি ভেনেজুয়েলার স্বাধীনতার জন্য নিজের দেশের নাগরিকদের জীবন ঝুঁকিতে ফেলেছেন।’

মাচাদো জানান, জানুয়ারিতে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই মেডেলটি তাকে দেন। 

এর মাত্র দুই সপ্তাহ আগে ট্রাম্পের নির্দেশে মার্কিন সেনাবাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। বর্তমানে মাদুরো নিউইয়র্কে মাদক-সংক্রান্ত অভিযোগে আটক আছেন।

মাচাদো বলেন, ট্রাম্পের এই সামরিক অভিযান ভেনেজুয়েলার জনগণ কখনো ভুলবে না। তাই তিনি আবারও জোর দিয়ে বলেন, ‘আমি যা করেছি, তা নিয়ে আমার কোনো অনুশোচনা নেই।’

তিনি আরও জানান, ওয়াশিংটনের সঙ্গে সমন্বয় করে তিনি শিগগিরই ভেনেজুয়েলায় ফেরার পরিকল্পনা করছেন। মাদ্রিদে সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, সবাইকে দেশে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।

মাচাদো বলেন, ‘গত ২৭ বছর আমরা যে সংগ্রাম করেছি, তা ছিল এমন একটি দিনের জন্য—যেদিন আমরা একসঙ্গে ফিরে এসে একটি স্বাধীন দেশ গড়ে তুলব। ‘

উল্লেখ্য, সম্প্রতি ভেনেজুয়েলার বিরোধী দল প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে। মাচাদো এখনো জানাননি তিনি নির্বাচনে অংশ নেবেন কি না। তবে ২০২৪ সালের নির্বাচনে তাকে প্রার্থী হতে নিষিদ্ধ করা হয়েছিল, যেখানে মাদুরো পুনর্নির্বাচিত হন, যা বিরোধীরা কারচুপি বলে দাবি করে।

তথ্যসূত্র: এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়