শিরোনাম
◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড়

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৬, ০১:৫৬ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুবাইয়ের গ্লোবাল ভিলেজে ফিরছে প্রাণচাঞ্চল্য, ঘোষণা কর্তৃপক্ষের

আঞ্চলিক অস্থিতিশীলতার কারণে দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর অবশেষে পুনরায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে দুবাইয়ের জনপ্রিয় বিনোদন কেন্দ্র গ্লোবাল ভিলেজ। আগামী সোমবার বিকেল ৫টা থেকে এই পর্যটন কেন্দ্রটি আবার সচল হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর এই সিদ্ধান্তের কথা জানানো হলো।

গ্লোবাল ভিলেজের ৩০তম আসর গত বছরের ১৫ অক্টোবর জমকালো আয়োজনে শুরু হয়েছিল। তবে আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষিতে এক মাসের বেশি সময় ধরে এটি সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয়। কর্তৃপক্ষের এই ঘোষণায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছেন সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা। এই সিজনে গ্লোবাল ভিলেজের কার্যক্রম আগামী ১০ মে পর্যন্ত চলার কথা রয়েছে। তবে বন্ধ থাকার কারণে সময়সীমা বাড়ানো হবে কি না সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি।

প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত দর্শনার্থীরা এই পার্কে প্রবেশের সুযোগ পাবেন। প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ২৫ দিরহাম। দর্শনার্থীরা অনলাইনে বা মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট অগ্রিম বুক করতে পারবেন। এছাড়া সরাসরি গেট থেকেও টিকিট সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে। এবারের আসরে ৯০টির বেশি সংস্কৃতির প্রতিনিধিত্বকারী ৩০টি প্যাভিলিয়ন রয়েছে। যেখানে সাড়ে তিন হাজারেরও বেশি কেনাকাটার আউটলেট এবং আড়াইশর বেশি খাবারের দোকান দর্শনার্থীদের জন্য অপেক্ষায় রয়েছে।সূত্র: খালিজ টাইমস 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়