শিরোনাম
◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৬, ১২:৩৭ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান যুদ্ধকে ‘ভুল’ বললেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী

যুক্তরাজ্যের অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধকে ‘ভুল’ বলে মন্তব্য করেছেন।

তিনি আরও বলেন, এই যুদ্ধ বিশ্বকে নিরাপদ স্থানে পরিণত করেছে কি না, সে বিষয়ে তিনি ‘নিশ্চিত নন’।

ওয়াশিংটনে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি আয়োজিত এক অনুষ্ঠানে রিভস এসব কথা বলেন।

যুক্তরাজ্যের অর্থমন্ত্রী বলেন, ‘প্রশ্নটি ইরানি সরকারকে আপনি পছন্দ করেন কি না, তা নিয়ে নয়। আমি ব্যক্তিগতভাবে ইরানি সরকারকে খুবই অপছন্দ করি। বরং প্রশ্ন হলো, আপনি যে পরিবর্তনটি চাইছেন, তা কীভাবে অর্জন করবেন।’

রিভস আরও বলেন, ‘কূটনৈতিক পথ খোলা ছিল, যোগাযোগ চলছিল এবং আনুষ্ঠানিক আলোচনাও হচ্ছিল।’

যুক্তরাজ্যের অর্থমন্ত্রী বলেন, ‘সেই আলোচনা বন্ধ করে দিয়ে যুদ্ধে জড়িয়ে পড়া একটি ভুল ছিল। কারণ, আমি মোটেও নিশ্চিত নই যে, কয়েক সপ্তাহ আগের তুলনায় আমরা আজ বেশি নিরাপদ আছি কি না।’ সূত্র: বিবিসি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়