শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬, ১১:২০ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরমুজে উত্তেজনা: ইরানি জাহাজ দেখলেই ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধের মধ্যে আরও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের জাহাজ অবরুদ্ধ এলাকার কাছাকাছি এলে সঙ্গে সঙ্গে তা ধ্বংস করা হবে।

নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ইরানের নৌবাহিনীর অধিকাংশ সক্ষমতা ধ্বংস হয়ে গেছে। তার কথায়, ইরানের বহু জাহাজ এরই মধ্যে ‘সমুদ্রের তলদেশে’ চলে গেছে।

তিনি উল্লেখ করেন, এখনো কিছু ‘ফাস্ট অ্যাটাক শিপ’ বা দ্রুতগামী ছোট আক্রমণাত্মক জাহাজ রয়েছে, যেগুলো আগে বড় হুমকি হিসেবে বিবেচনা করা হয়নি।

ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এই জাহাজগুলোর কোনোটি যদি আমাদের অবরোধের কাছাকাছি আসে, তাহলে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হবে।’

তিনি আরও বলেন, সমুদ্রে মাদক পাচারকারীদের বিরুদ্ধে যেভাবে দ্রুত ও কঠোর পদ্ধতিতে অভিযান চালানো হয়, একই ধরনের কৌশল ব্যবহার করা হবে।

এই মন্তব্য এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির আশপাশে ইরানি বন্দরগামী জাহাজের ওপর নৌ অবরোধ কার্যকর করেছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে এবং সংঘাত নতুন মাত্রা পেতে পারে। সূত্র: রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়