শিরোনাম
◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬, ০২:৫৪ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ভেস্তে গেল, যুদ্ধবিরতি বাড়াতে ওমানের আহ্বান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতি আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। আজ রোববার (১২ এপ্রিল) এক্স-এ দেয়া এক পোস্টে আল বুসাইদি বলেন, সংঘাতের আগে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে আলোচনার পর তিনি এবং ট্রাম্প উভয়েই সংঘাত এড়ানোর ব্যাপারে ‘আন্তরিক ও দৃঢ় ইচ্ছা’ পোষণ করেছিলেন।

আল বুসাইদি বলেন, ‘সাফল্যের জন্য হয়তো সবাইকে বড় ছাড় দিতে হতে পারে, কিন্তু ব্যর্থতা ও যুদ্ধের যন্ত্রণার তুলনায় তা কিছুই নয়।’ গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার আগে পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা করছিল ওমান।

পাঁচ সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর গত মঙ্গলবার (৭ এপ্রিল) পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও ইরান। এরপর মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসানে পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঐতিহাসিক বৈঠকের আয়োজন করা হয়। 
  
স্থানীয় সময় গত শনিবার (১১ এপ্রিল) এই আলোচনা শুরু হয়। প্রায় ২১ ঘণ্টার আলোচনা শেষ হয় আজ রোববার (১২ এপ্রিল) সকালে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা কার্যত ব্যর্থ হয়েছে। এতে মধ্যপ্রাচ্যে ফের সংঘাত শুরুর আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। 
 
আলোচনা সফল না হওয়ায় এরই মধ্যে হরমুজ প্রণালী নিয়ে নতুন হুশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘আমরা হরমুজে প্রবেশ করা বা ছেড়ে আসা সব জাহাজ আটকে দেব’। হরমুজ প্রণালীতে স্থাপন করা মাইন পরিষ্কার করতে ন্যাটো দেশগুলো সহায়তার আশ্বাস দিয়েছে বলেও দাবি করেন তিনি। 
 
এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আলাপকালে তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ডনাল্ড ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান জানালে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চুক্তি হওয়া অসম্ভব নয়।
 
ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট রোববার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে এক ফোনালাপে আগের দিন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার একটি মূল্যায়ন তুলে ধরেছেন। দুই প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
 
বিবৃতিতে আরও বলা হয়, ‘ইরানের প্রেসিডেন্ট ১১ এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার মূল্যায়ন করেছেন এবং পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে আন্তর্জাতিক মঞ্চসহ বিভিন্ন ক্ষেত্রে রাশিয়ার নীতিগত অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।’
 
বিবৃতিতে বলা হয়, পেজেশকিয়ান রাশিয়ার দেয়া মানবিক সহায়তার জন্যও ধন্যবাদ জানিয়েছেন। এতে আরও উল্লেখ করা হয় যে, পুতিন তার পক্ষ থেকে একটি কূটনৈতিক সমাধানের পথ সুগম করতে এবং ‘মধ্যপ্রাচ্যে একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার স্বার্থে’ মধ্যস্থতা করার জন্য তার প্রস্তুতির ওপর জোর দিয়েছেন।
 
এতে বলা হয়েছে, ‘এই লক্ষ্যে রাশিয়া এই অঞ্চলের সকল অংশীদারের সঙ্গে সক্রিয় যোগাযোগ অব্যাহত রাখবে।’ আরও বলা হয় যে, ফোনালাপে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে, যেখানে উভয় পক্ষ সম্পর্ক জোরদার করার প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়