শিরোনাম
◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬, ১০:৪৬ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি একদিনেই ইরানকে গুড়িয়ে দিতে পারি: ট্রাম্প

আবারও ইরানের জ্বালানি অবকাঠামো ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আমি একদিনেই ইরানকে গুঁড়িয়ে দিতে পারি… তাদের পুরো জ্বালানি খাত, প্রতিটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সবকিছুই শেষ করে দিতে পারি।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন হুঁশিয়ারি দেন।

হরমুজ প্রণালি দিয়ে চলাচল করা সব জাহাজের অবরোধকে সমর্থন দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এটা দিয়ে কোন কোন জাহাজ চলাচল করবে তা ইরান নিয়ন্ত্রণ করতে পারে না। তার ভাষ্যমতে, হয় প্রতিটি জাহাজ নিরাপদে চলাচল করবে নতুবা একটিও নয়।

তিনি আরও বলেন, ইরানের পছন্দের কারও কাছে তেল বিক্রি করে অর্থ আয় করতে দেবে না যুক্তরাষ্ট্র। এটা হবে ‘সব অথবা কিছুই না’—এটাই নিয়ম।

ট্রাম্প জানান, এই অবরোধ অনেকটা ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার মতো হবে, তবে আরও বড় পরিসরে। এর ফলে আরও বেশি তেলবাহী জাহাজ যুক্তরাষ্ট্রে আসবে বলে তিনি দাবি করেন।সূত্র: আল জাজিরা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়