শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬, ০৭:৫৯ সকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্বিতীয় দিনে গড়াল যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, বৈঠকে অগ্রগতির ইঙ্গিত

মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উচ্চপর্যায়ের কূটনৈতিক আলোচনা দ্বিতীয় দিনে গড়িয়েছে। ইরানের সংবাদ সংস্থা ফারস নিউজ জানিয়েছে, প্রথম দিনের দীর্ঘ ম্যারাথন বৈঠকের পর রবিবারও দুই দেশের প্রতিনিধিরা আলোচনার টেবিলে বসছেন। 

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সেরেনা হোটেলে অত্যন্ত কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এই রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, আলোচনার প্রথম দিনে প্রায় ১৫ ঘণ্টারও বেশি সময় ধরে দুই পক্ষের প্রতিনিধিরা বিভিন্ন জটিল অমীমাংসিত ইস্যু নিয়ে কথা বলেছেন। মূলত বিশেষজ্ঞ পর্যায়ের এই আলোচনাগুলো এখন অত্যন্ত সংবেদনশীল ধাপে রয়েছে। যদিও আলোচনার সুনির্দিষ্ট ফলাফল নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি, তবে আলোচনার সময়সীমা বৃদ্ধি পাওয়ায় কূটনৈতিক মহলে একটি ইতিবাচক ফলের আশা করা হচ্ছে। 

পশ্চিম এশিয়ায় চলমান অস্থিরতা নিরসনে এবং একটি টেকসই যুদ্ধবিরতি কাঠামো তৈরির লক্ষ্যে দুই দেশই বর্তমানে নমনীয় অবস্থান দেখাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। রবিবারের এই বর্ধিত বৈঠকে সংঘাত নিরসনের পাশাপাশি সামরিক ও অর্থনৈতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে যাওয়ার চেষ্টা করবে দুই পক্ষ। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনার অগ্রগতি পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করা হবে।

সূত্র: আল জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়