শিরোনাম
◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৬, ০২:২৫ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘শর্ত মানলেই চুক্তি’—যুক্তরাষ্ট্রকে ইরানের স্পিকারের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে ইতিমধ্যে পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছেন ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বাধীন প্রতিনিধিদল। তবে শনিবারের এই আলোচনা শুরুর আগেই যুক্তরাষ্ট্রের কাছে ইরানের দেওয়া ‘পূর্বশর্ত’ মেনে নেওয়ার দাবি জানিয়েছেন গালিবাফ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর জানিয়েছে।

ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বলা হয়েছে, ইসলামাবাদ থেকে দেওয়া এক বক্তব্যে গালিবাফ দাবি করেছেন, আলোচনার বিষয়ে ইরানের সদিচ্ছা থাকলেও যুক্তরাষ্ট্রের ওপর তাদের কোনো আস্থা নেই। তিনি আরও যোগ করেন, ওয়াশিংটন যদি একটি ‘প্রকৃত চুক্তির’ প্রস্তাব দেয় এবং ইরানের অধিকার ফিরিয়ে দেয়, তবেই কেবল একটি চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত তেহরান।

উল্লেখ্য, গালিবাফের নেতৃত্বে এই প্রতিনিধিদলে দেশটির রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক খাতের শীর্ষ কর্মকর্তারা রয়েছেন। প্রতিনিধিদলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা পরিষদের সচিব, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং পার্লামেন্টের বেশ কয়েকজন সদস্য অন্তর্ভুক্ত আছেন। সূত্র: টাইমস অব ইসরায়েল

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়