শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৬, ০৭:৪৫ সকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেসামরিক ব্যবহারের শর্তে বিরল খনিজ রফতানি সহজ করবে চীন

বেসামরিক খাতে ব্যবহারের শর্ত সাপেক্ষে বিরল খনিজ (রেয়ার আর্থ) রফতানির পথ সহজ করার ঘোষণা দিয়েছে চীন। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, প্রকৃত বেসামরিক ব্যবহারসহ প্রাসঙ্গিক শর্ত পূরণ করা হলে রফতানির আবেদনগুলো আইন অনুযায়ী দ্রুত অনুমোদন করা হবে।

মন্ত্রণালয়ের মুখপাত্র হ্য ইয়াতোং এক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে খনিজ সম্পদের যুক্তিসঙ্গত বেসামরিক চাহিদা ও উদ্বেগগুলোকে চীন গুরুত্ব দিচ্ছে। আইনসম্মত বাণিজ্যকে উৎসাহিত ও সহজ করার মাধ্যমে বেইজিং তার আন্তর্জাতিক প্রতিশ্রুতি রক্ষা করে চলেছে।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ইঙ্গিত দিয়েছেন যে, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীনের সঙ্গে কার্যনির্বাহী পর্যায়ের আলোচনা করা হবে। মূলত বিরল খনিজ রফতানি নিয়ন্ত্রণ ব্যবস্থার স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়ানো হবে কি না, তা নিয়েই দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে।

রফতানি নিয়ন্ত্রণ ব্যবস্থার স্থগিতাদেশ প্রসঙ্গে মুখপাত্র হ্য ইয়াতোং বলেন, কুয়ালালামপুরে চীন-যুক্তরাষ্ট্র বৈঠকে পৌঁছানো ঐকমত্য অনুযায়ী একটি সিদ্ধান্ত আগে থেকেই কার্যকর আছে। গত বছরের ৯ অক্টোবর ঘোষিত রফতানি নিয়ন্ত্রণ ব্যবস্থা চলতি বছরের ১০ নভেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। এই সময়ের মধ্যে আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হতে পারে।

বিরল খনিজ মূলত স্মার্টফোন, বৈদ্যুতিক গাড়ি এবং আধুনিক প্রযুক্তির যন্ত্রাংশ তৈরিতে অপরিহার্য। চীনের এই নমনীয় অবস্থান বিশ্ববাজারে সরবরাহ সংকট কাটাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

সূত্র: সিএমজি

  • সর্বশেষ
  • জনপ্রিয়