শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৬, ০২:৩৭ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেবাননে কী করতে হবে, নেতানিয়াহুকে ট্রাম্পের নির্দেশ

লেবাননে চলমান হামলা কমাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ফোনালাপে এই নির্দেশনা দেওয়া হয় বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

তাদের মতে, ইরানের সঙ্গে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি যাতে ভেস্তে না যায়, সেজন্যই ওয়াশিংটনের এই পদক্ষেপ। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, নেতানিয়াহু লেবাননে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরই ট্রাম্প তাকে ফোন করেন।

এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনার স্বার্থে লেবানন পরিস্থিতি নিয়ে পুনর্বিবেচনায় রাজি হয়েছে ইসরায়েল, যদিও বিস্তারিত কিছু জানাননি তিনি।

তবে যুদ্ধবিরতির মধ্যেই বুধবার (৮ এপ্রিল) লেবাননে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহতের সংখ্যা বেড়ে ২০০ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন অন্তত এক হাজার মানুষ।

ইসরায়েলের এই হামলাকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে অভিযোগ করেছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, এ হামলার প্রভাব চলমান আলোচনায় পড়তে পারে। তিনি আরও জোর দিয়ে বলেন, ইরান কখনোই লেবাননের জনগণকে ছেড়ে যাবে না।

একইসঙ্গে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ লেবাননে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়