শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৬, ০২:৩৬ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলে একাধিক বিস্ফোরণ, ইরান-ইয়েমেনসহ তিন দিক থেকে সমন্বিত হামলার আশঙ্কা

ইসরায়েলের মধ্য ও দক্ষিণাঞ্চলজুড়ে হঠাৎ করে একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পরিবেশ। রাজধানী জেরুজালেম, বাণিজ্যিক শহর তেল আবিব এবং দক্ষিণের উপকূলীয় এলিয়াত সবখানেই এই বিস্ফোরণের আওয়াজ শোনা যায়।

ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইরান থেকে ছোড়া নতুন দফার ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পরই দেশটির সামরিক বাহিনী সতর্কতা সাইরেন বাজায়। সেই সতর্কবার্তার কিছুক্ষণ পরপরই বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যেতে থাকে।

ইসরায়েলি সেনাবাহিনীর সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন এলিয়াতকে লক্ষ্য করে আঘাত হানার চেষ্টা চালায়। অন্যদিকে আরুৎজ শেভা জানিয়েছে, ইরান, লেবানন ও ইয়েমেন এই তিন দিক থেকে সমন্বিতভাবে হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: আল জাজিরা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়