শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৬, ০৩:২১ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ফার্স নিউজ এজেন্সির প্রতি‌বেদন

ট্রাম্প‌কে চ‌্যা‌লেঞ্জ জানা‌তে উপসাগরীয় দেশগু‌লোর আট সেতু উ‌ড়ি‌য়ে দে‌বে ইরান

ইরানের বি ১ সেতুতে হামলা আমেরিকা-ইজ়রায়েলের।

এল আর বাদল : ইরানের ‘হিট লিস্টে’ এবার উপসাগরীয় অঞ্চলের আটটি গুরুত্বপূর্ণ সেতু। তাদের সবচেয়ে দীর্ঘতম সেতু বি ১-এ আমেরিকা এবং ইসরায়েল হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যে ওই সেতুগুলির মানচিত্র এবং তালিকা প্রকাশ করে দুই দেশকে চ্যালেঞ্জ ছুড়ে দিল ইরান। তাদের আধা সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি-তে সেই তালিকা ছবি-সহ প্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ইরানের কারাজে সে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দীর্ঘতম সেতু বি ১-এ বোমাবর্ষণ করে ইসরায়েল এবং আমেরিকা। সেতুতে হামলার ভিডিয়ো প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেন, এখনও সময় আছে। না হলে এর থেকেও আরও ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়তে হবে। এর পর শক্তিকেন্দ্রগুলিকেও নিশানা বানানো হবে বলেও হুঙ্কার দেন ট্রাম্প। 

কিন্তু ট্রাম্পের সেই হুঁশিয়ারি বা হুঙ্কারের কাছে তারা যে মাথা নোয়াতে রাজি নয়, বি ১ সেতুতে মার্কিন এবং ইসরায়েলি বাহিনীর হামলার পরই পাল্টা আটটি সেতুর তালিকা প্রকাশ করে বুঝিয়ে দিতে চাইল ইরানের রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)।

ফার্স নিউজ়-এর প্রতিবেদন অনুযায়ী, ইরানের ‘হিট লিস্টে’ রয়েছে কুয়েতের শেখ জাবের আল-আহমেদ আল-সাবা সমুদ্র সেতু, সংযুক্ত আরব আমিরশাহির শেখ জায়েদ, আল মাকতা এবং শেখ খলিফা সেতু। এ ছাড়াও বাহরিনের কিং ফাহদ কজ়ওয়ে (সৌদি এবং বাহরিনের সংযোগকারী সেতু), জর্ডনের কিং হুসেন, দামিয়া এবং আবদুন সেতু।

তেহরানের সঙ্গে ইরানের পশ্চিম অংশের শহর কারাজের সঙ্গে সংযোগ রক্ষাকারী সেতু বি ১। বৃহস্পতিবার সেই সেতুতে মুহুর্মুহু বোমাবর্ষণ করে মার্কিন এবং ইসরায়েল বাহিনী। এটি ইরানের গুরুত্বপূর্ণ সেতু। এখনও নির্মাণকাজ চলছে। সেতুর একাংশ গুঁড়িয়ে গিয়েছে। 

সেতুতে হামলার আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরানে এমন হামলা চালানো হবে, মনে হবে যেন প্রস্তর যুগে ফিরে গিয়েছে। এই সেতুটি আলবোর্জ় প্রদেশে। সেখানকার গভর্নর ঘোধরাতোল্লা সেফ জানিয়েছেন, আমেরিকা এবং ইরানের এই হামলায় আট জনের মৃত্যু হয়েছে। ৯৫ জন আহত। তেহরান থেকে ৩৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এই সেতু গুঁড়িয়ে দেওয়ার পর ট্রাম্প বলেন, ইরানের সবচেয়ে বড় সেতু গুঁড়িয়ে দিয়েছি। আর ব্যবহার করার মতো অবস্থায় নেই। আরও অনেক বাকি আছে। এখনও সময় আছে ইরানের হাতে। সেই সময় অতিক্রান্ত হয়ে গেলে মহান দেশ বলে গর্ব করার মতো মুখ থাকবে না ইরানের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়