শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৬, ১২:৩২ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে শর্ত মানলে ইরান যুদ্ধ বন্ধ করবে!

আল জাজিরা: চলমান সংঘাত অবসানে ইরানের সদিচ্ছা আছে, তবে ভবিষ্যতে যাতে একই ধরনের হামলা পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য নির্দিষ্টভাবে নিশ্চয়তা চায় তেহরান। এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তার সঙ্গে টেলিফোনে আলাপকালে পেজেশকিয়ান বলেন, ‘এই সংঘাতের অবসান ঘটাতে আমাদের প্রয়োজনীয় সদিচ্ছা রয়েছে, তবে এ জন্য অপরিহার্য শর্ত পূরণ হতে হবে। বিশেষ করে ভবিষ্যতে আগ্রাসন যেন পুনরায় না ঘটে, সেই নিশ্চয়তা থাকতে হবে।’

ইরান দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে, কেবল সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং স্থায়ী নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া তারা কোনো সমঝোতায় যেতে আগ্রহী নয়। সেই অবস্থানই পুনর্ব্যক্ত করলেন দেশটির প্রেসিডেন্ট। এদিকে ইরানের পক্ষ থেকে যুদ্ধ শেষের ইঙ্গিত আসার পরই ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে বৈশ্বিক আর্থিক বাজারে, বিশেষ করে মার্কিন শেয়ারবাজারে।

সর্বশেষ তথ্যমতে, ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ সূচক ২.১ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪৯,১৬৪.৫৫ পয়েন্টে। একই সময়ে এসঅ্যান্ডপি ৫০০ সূচক ২.৫ শতাংশ বেড়ে ৬,৫০৩.০৮ পয়েন্টে পৌঁছায়। অন্যদিকে প্রযুক্তি খাতনির্ভর নাসডাক কম্পোজিট সূচক সবচেয়ে বেশি উত্থান দেখিয়ে ৩.৬ শতাংশ বেড়ে দাঁড়ায় ২১,৫৩৩.১৫ পয়েন্টে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়