শিরোনাম
◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৬, ১১:৩২ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কৃষকের স্ত্রীর একাউন্টে আকস্মিকভাবে জমা ১০ কোটি টাকা, এরপর যা ঘটল

সততার এক অনন্য নজির স্থাপন করলেন উত্তর প্রদেশের এক কৃষাণি। তার ব্যাংক একাউন্টে আকস্মিকভাবে জমা হয় ১০ কোটি রুপি। তবে এই অর্থ উত্তোলন করতে অস্বীকৃতি জানান। উত্তর প্রদেশের মেইনপুরি জেলার এক কৃষকের স্ত্রী রিতা এ জন্য ব্যাপক প্রশংসা পেয়েছেন। রিতা দেবগঞ্জ গ্রামের বাসিন্দা পরশবন বাহেলিয়ার স্ত্রী। তিনি পরিবারের সঙ্গে বসবাস করেন এবং কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন।

নবরাত্রির অষ্টমী উপলক্ষে তিনি স্থানীয় ব্যাংকে টাকা তুলতে যান। কিন্তু ব্যাংক বন্ধ থাকায় টাকা তুলতে পারেননি। পরে তিনি কাছের একটি এটিএমে গিয়ে ব্যালেন্স চেক করেন। যা দেখেন তাতে হতবাক হয়ে যান। ব্যাংক অব ইন্ডিয়ায় তার একাউন্টে দেখায় ৯,৯৯,৪৯,৫৮৮ রুপি জমা আছে। অর্থাৎ প্রায় ১০ কোটি রুপি। নিজের চোখকে বিশ্বাস করতে না পেরে তিনি আরেকটি এটিএমে গিয়ে আবার ব্যালেন্স চেক করেন।

স্ক্রিনের একটি ভিডিও ধারণ করেন, যা পরে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। একাউন্টে এত বিপুল অর্থ থাকা সত্ত্বেও রিতা কোনো টাকা তোলার চেষ্টা করেননি। তিনি তার পরিবারের সদস্যদেরও কঠোরভাবে বলে দেন, বিষয়টি পরিষ্কার না হওয়া পর্যন্ত যেন কেউ এই টাকা স্পর্শ না করে।

তার এই সততার জন্য প্রতিবেশী ও স্থানীয় মানুষজন তার প্রশংসা করছেন। রিতা ও তার পরিবার যখন বিষয়টি জানাতে ব্যাংকে যান, তখন সরকারি ছুটির কারণে বন্ধ ছিল। পরে ব্যাংক অব ইন্ডিয়ার করিমগঞ্জ শাখার ম্যানেজার ঋষিকান্ত পাণ্ডে জানান, এটি সম্ভবত কোনো প্রযুক্তিগত ত্রুটি বা লেনদেনজনিত ভুলের কারণে ঘটেছে।

ব্যাংক খোলার পর বিষয়টি তদন্ত করে সমাধান করা হবে বলে তিনি আশ্বস্ত করেন। এই ঘটনাটি পুরো অঞ্চলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সামাজিক মাধ্যমে অনেকেই এমন পরিস্থিতিতেও রিতার সততার প্রশংসা করছেন। অথচ তার পরিবারের সামনে এই অর্থ অপব্যবহারের সুযোগ ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়