শিরোনাম
◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি ◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬, ১২:০৯ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দোকান থেকে পণ্য কিনে বা রেস্তোরাঁয় খাবার খেয়ে ইরানের হামলার জন্য অপেক্ষা করতে থাকেন ইসরায়েলিরা!

চ্যানেল-১৩: ইরান থেকে মিসাইল বা ড্রোন হামলার সময় সতর্কতামূলক সাইরেন বাজে ইসরায়েলে প্রায় সব স্থানে। এতে সাধারণ মানুষ দ্রুত বোমা শেল্টার বা আশ্রয়কেন্দ্রে চলে যান। কিন্তু কিছু ইসরায়েলি এই পরিস্থিতির অপব্যবহার করছেন।

ইস্রায়েলের চ্যানেল-১৩ সংবাদমাধ্যম জানিয়েছে, অনেকে দোকান থেকে পণ্য কিনে বা রেস্তোরাঁয় খাবার খেয়ে তারা ইরানের হামলার জন্য অপেক্ষা করতে থাকেন। অর্থাৎ সাইরেন বাজার জন্য অপেক্ষা করেন।

সাইরেন বাজলেই দোকান ও রেস্তোরাঁরকর্মীসহ সবাই দ্রুত দৌড়ে আশ্রয় কেন্দ্রে চলে যান। আর এটিরই সুযোগ কাজে লাগান তারা। ওই সময় আশ্রয় কেন্দ্রে যাওয়ার ছলে বিল না দিয়ে চলে যান তারা।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালানোর পর থেকে ইরানও পাল্টা হামলা চালাচ্ছে। যুদ্ধের প্রথম থেকেই ইরান প্রতিদিন মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে, ফলে ইসরায়েলে বারবার সতর্কতামূলক সাইরেন বাজছে। সেই সুযোগই কিছু সুবিধাবাদী ব্যক্তি কাজে লাগাচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়