শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৬, ১১:৩৮ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ

ইরানের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযান মোকাবিলায় ১০ লাখেরও বেশি ইরানি যোদ্ধাকে সংগঠিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার আইআরজিসি ঘনিষ্ঠ ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজকে দেশটির উচ্চপদস্থ একটি সামরিক সূত্র এ তথ্য জানিয়েছে।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্থল আক্রমণের ক্রমবর্ধমান জল্পনার মধ্যে ইরানি যোদ্ধাদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। ওই সামরিক সূত্রটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানি যোদ্ধারা নিজ মাটিতে মার্কিনিদের জন্য একটি ‘ঐতিহাসিক জাহান্নাম’ তৈরি করতে প্রস্তুত।

সূত্রটি জানিয়েছে, ইতিমধ্যে ১০ লাখের বেশি যোদ্ধা সংগঠিত করার পাশাপাশি দেশটির হাজার হাজার তরুণ বাসিজ, ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এবং সেনাবাহিনীর সদর দপ্তরে যুদ্ধে অংশগ্রহণের জন্য গণ-আবেদন জমা দিচ্ছে। তরুণদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে যুদ্ধের ময়দানে বড় শক্তি হিসেবে দেখছে তেহরান।

হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ট্রাম্পের পরিকল্পনার সমালোচনা করে ওই সামরিক কর্মকর্তা বলেন, ‘যুক্তরাষ্ট্র আত্মঘাতী ও ধ্বংসাত্মক কৌশলের মাধ্যমে হরমুজ প্রণালি খুলতে চায়, তা বেশ ভালো। আমরা তাদের এই আত্মঘাতী কৌশল মোকাবিলা করতে এবং হরমুজ বন্ধ রাখতে পুরোপুরি প্রস্তুত।’

গত ২৮ ফেব্রুয়ারি যৌথভাবে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। ওই দিনের পর থেকে এখন পর্যন্ত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি এবং বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এসব হামলায় ইরানের সামরিক ও বেসামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অসংখ্য মানুষ হতাহত হয়েছেন।

এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনীও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়