শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৬, ১২:৫৪ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : আর রিয়াজ

ইরানের কাছেই নিরাপত্তা চাইল যুক্তরাষ্ট্রের যে মিত্র দেশ!

আল জাজিরা: ইসরাইলের সঙ্গে মিলে ইরানে আগ্রাসন চালাচ্ছে যুক্তরাষ্ট্র। গত ২৮ ফেব্রুয়ারি হামলা শুরু করার পর সাধ্য অনুযায়ী সমুচিত জবাব দেওয়ার পাশাপাশি বিশ্ব জ্বালানি করিডোর হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তেহরান। এতে টালমাটাল হয়ে যায় তেল ও প্রাকৃতিক গ্যাসের বাজার।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন মিত্র দেশের কাছে যুদ্ধজাহাজ চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেন হরমুজ প্রণালি উন্মুক্ত করা যায়। তার ডাকে সাড়া দেয়নি কেউ। পরে তিনি নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়ে ওই সমুদ্রপথ দিয়ে জ্বালানিবাহী জাহাজ চালানোর আহ্বান জানান, তাতেও কেউ আস্থা রাখতে পারছে না। উলটো ইরানের সঙ্গে আলোচনা করে বিভিন্ন দেশ নিজ নিজ জ্বালানি সংকট মেটানোর চেষ্টা করছে। 

এবার এই কাতারে যুক্ত হলো আরেক মার্কিন মিত্র দক্ষিণ কোরিয়া। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের এই বন্ধু যুক্তরাষ্ট্রের ওপর ভরসা করতে না পেরে হরমুজে নিরাপত্তা নিশ্চিত করার জন্য তেহরানের প্রতি আহ্বান জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন ইরানকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন। ক্রমবর্ধমান এই সংঘাতের কারণে অর্থনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় তিনি এ আহ্বান জানান।

ইরান ও মার্কিন-ইসরাইলি বাহিনীর মধ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধ এবং গুরুত্বপূর্ণ এ নৌপথে ক্রমাগত বিঘ্ন ঘটার আশঙ্কায় এশীয় শেয়ার বাজারে ধস নেমেছে। এরই মধ্যে দক্ষিণ কোরিয়ার মুদ্রা 'ওন' এর মান গত ১৭ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, যার প্রেক্ষাপটে এ কূটনীতিক এমন মন্তব্য করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়