শিরোনাম
◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে!

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৬, ০২:১৩ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে সব ভিসার ফি বৃদ্ধি, নাগরিকত্ব আবেদনেও বাড়তি খরচ

সব ধরনের ভিসা ফি বাড়াচ্ছে যুক্তরাজ্য। একই সঙ্গে নাগরিকত্ব আবেদন ফিও বৃদ্ধি পাচ্ছে। আগামী ৮ এপ্রিল থেকে নতুন ফি কার্যকর হবে বলে জানিয়েছে ইউকে হোম অফিস। 

নতুন হার অনুযায়ী ৬ মাস পর্যন্ত ভিজিট ভিসা ৬ পাউন্ড বৃদ্ধি করে ১৩৫ পাউন্ড, ২ বছর পর্যন্ত ভিজিট ভিসা ফি ৩১ পাউন্ড বৃদ্ধি করে ৫০৬ পাউন্ড, ৫ বছর পর্যন্ত ভিজিট ভিসা ফি ৫৫ পাউন্ড বৃদ্ধি করে ৯০৩ পাউন্ড, ১০ বছর পর্যন্ত ভিজিট ভিসা ফি ৬৯ পাউন্ড বৃদ্ধি করে ১ হাজার ১২৮ পাউন্ড করা হচ্ছে। 

এছাড়া একাডেমিক কাজে ন্যূনতম ৬ মাস এবং সর্বোচ্চ ১২ মাসের জন্য ভিজিট ভিসা ১৪ পাউন্ড বাড়িয়ে ২৩৪ পাউন্ড হচ্ছে। একই হারে বাড়ছে বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা ভিসা। 

বিমানবন্দরে ট্রানজিট ভিসা আড়াই পাউন্ড এবং স্থল সীমান্ত দিয়ে ট্রানজিট ভিসা সাড়ে ৪ পাউন্ড বৃদ্ধি পাচ্ছে। 

ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন (ইটিএ) ফি বাড়ছে ৪ পাউন্ড। নিজ দেশে নির্যাতনের শিকার হয়ে যুক্তরাজ্যে প্রবেশের ক্ষেত্রে ভিসা ফি বৃদ্ধি পাচ্ছে ১৯৭ পাউন্ড। 

যুক্তরাজ্যের বাইরে থেকে দক্ষ কর্মীদের (স্পন্সরশিপ) আবেদনের ক্ষেত্রে ৩ বছর পর্যন্ত কাজের ক্ষেত্রে  ফি ৫০ পাউন্ড এবং তিন বছরের বেশি হলে ৯৯ পাউন্ড বৃদ্ধি পাবে। দক্ষ হেলথ কেয়ার কর্মীদের ক্ষেত্রে ৩ বছর পর্যন্ত কাজের ক্ষেত্রে আবেদন ফি ২০ পাউন্ড এবং তিন বছরের বেশি হলে ৩৮ পাউন্ড বৃদ্ধি পাচ্ছে। সিজনাল ওয়ার্কারদের আবেদন ফি বৃদ্ধি পাচ্ছে ২১ পাউন্ড। 

স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আবেদনকারী এবং তার নির্ভরশীলদের জন্য ভিসা ফি ৩৪ পাউন্ড বেড়ে ৫৫৮ পাউন্ড হচ্ছে। 

যুক্তরাজ্যের অভ্যন্তরে দক্ষ কর্মীদের (স্পন্সরশিপ) আবেদনের ক্ষেত্রে ৩ বছর পর্যন্ত কাজের ক্ষেত্রে  ফি ৫৮ পাউন্ড এবং তিন বছরের বেশি হলে ১১৪ পাউন্ড বৃদ্ধি পাবে। এছাড়া ভিজিটর ভিসার সময় বৃদ্ধির জন্য আবেদন ফি ৭২ পাউন্ড বাড়ছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়