শিরোনাম
◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৬, ০৮:১৪ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরব সাগরে যুক্তরাজ্যের পারমাণবিক সাবমেরিন মোতায়েন, সঙ্গে টমাহক ক্ষেপণাস্ত্র

আরব সাগরে এবার পরমাণুশক্তিচালিত সাবমেরিন মোতায়েন করল যুক্তরাজ্য। সঙ্গে রয়েছে দূরপাল্লার টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এমনটিই দাবি করেছে।

শুক্রবারই ভারত মহাসাগরে ডিয়েগো গার্সিয়া দ্বীপে ব্রিটিশ-মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। ঘটনাচক্রে, তার পরের দিনই এই পারমাণবিক সাবমেরিন মোতায়েনের খবর প্রকাশ্যে এল।

ব্রিটিশ নৌসেনার এইচএমএস অ্যানসন সাবমেরিনটি আরব সাগরে মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। সাবমেরিনটিতে টমাহক ক্ষেপণাস্ত্র ছাড়াও রয়েছে বেশ কিছু শক্তিশালী টর্পেডো। ইরানের মিনাব শহরের প্রাথমিক স্কুলে যে ক্ষেপণাস্ত্রটি আছড়ে পড়েছিল, সেটিও ছিল টমাহক। ওই ক্ষেপণাস্ত্রের বিধ্বংসী ক্ষমতা ইতোমধ্যে গোটা বিশ্ব দেখেছে। এবার সেই ক্ষেপণাস্ত্র নিয়েই আরব সাগরে মোতায়েন হল যুক্তরাজ্যে এইচএমএস অ্যানসন। যদিও এই তথ্য তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি বলেই জানিয়েছে রয়টার্স। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া মেলেনি বলে জানিয়েছে রয়টার্স।

দাবি করা হচ্ছে, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণেই সাবমেরিনটিকে আরব সাগরে মোতায়েন করেছে ব্রিটেন। সংঘর্ষ আরও বৃদ্ধি পেলে এখান থেকে যেকোনও দূরপাল্লার নিশানায় আক্রমণ শানাতে পারবে তারা। অনুমান করা হচ্ছে, সেই কৌশলগত সুবিধার জন্যই সাবমেরিনটি পাঠানো হয়েছে আরব সাগরে। প্রতিবেদন অনুযায়ী, বেশ কিছু টমাহক ব্লক-৪ ক্ষেপণাস্ত্র এবং স্পেয়ারফিশ টর্পেডো নিয়ে চলতি মাসের শুরুর দিকেই অস্ট্রেলিয়ার পার্থের উপকূল সংলগ্ন এলাকা ছেড়ে আরব সাগরের দিকে রওনা দেয় এইচএমএস অ্যানসন। প্রায় ৮,৮০০ কিলোমিটারের জলপথ পাড়ি দিয়ে সেই সাবমেরিনটি সম্প্রতি আরব সাগরে এসে পৌঁছেছে। সূত্র: রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়