শিরোনাম
◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৬, ০৩:৫৬ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরব সাগরে ব্রিটিশ পারমাণবিক সাবমেরিন, যুক্তরাজ্য কি যুদ্ধে জড়াবে

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করার মার্কিন হুমকির মধ্যেই মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যুক্ত হলো ব্রিটেনের শক্তিশালী পরমাণু শক্তিচালিত সাবমেরিন ‘এইচএমএস অ্যানসন’। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, সাবমেরিনটি বর্তমানে আরব সাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান নিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ৬ মার্চ অস্ট্রেলিয়ার পার্থ শহর ত্যাগ করার পর এইচএমএস অ্যানসন উত্তর আরব সাগরে পৌঁছেছে। এই এলাকাটি বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান রুট ‘হরমুজ প্রণালি’র অত্যন্ত কাছে। সাবমেরিনটি অত্যাধুনিক ‘টমাহক ব্লক-ফোর’ ল্যান্ড-অ্যাটাক মিসাইলে সজ্জিত, যা ১ হাজার ৬০০ কিলোমিটার বা ১ হাজার মাইল দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এ ছাড়া এতে রয়েছে ‘স্পিয়ারফিশ’ হেভিওয়েট টর্পেডো, যা সমুদ্রের নিচে যেকোনো শত্রুপক্ষকে মোকাবিলায় অত্যন্ত কার্যকর।


এই সাবমেরিনের আগমন এমন এক সময়ে ঘটল যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরানি লক্ষ্যবস্তুতে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দিয়েছেন। বিশ্লেষকদের মতে, সাবমেরিনটির এই অবস্থান নির্দেশ করে যে ব্রিটেন সরাসরি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পরিকল্পনার অংশীদার হতে যাচ্ছে।

যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের পক্ষ থেকে বারবার ইরানকে সতর্ক করা হচ্ছে। হরমুজ প্রণালির কাছে এই ধরনের শক্তিশালী সাবমেরিন মোতায়েন করাকে সামরিক বিশেষজ্ঞরা ‘শক্তি প্রদর্শন’ হিসেবে দেখছেন। এইচএমএস অ্যানসনের উপস্থিতি এই অঞ্চলে যুদ্ধের ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এখন পর্যন্ত ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই মোতায়েন নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি, তবে পরিস্থিতির ওপর নজর রাখছে আন্তর্জাতিক মহল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়