শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৬, ১০:৫৬ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তেহরানে পূর্ব ও পশ্চিমাঞ্চলে শক্তিশালী বিস্ফোরণ

ইরানের রাজধানী তেহরানের পূর্ব ও পশ্চিমাঞ্চলে অত্যন্ত ভয়ানক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রোববার (২২ মার্চ) সেখানে বিস্ফোরণ হয়।

ইরানি যুদ্ধ ব্লগার ‘ভাহিদ অনলাইন’ বিস্ফোরণ শোনার কথা জানিয়েছেন। তিনি বলেছেন বিস্ফোরণ হয়েছে তেহরানের পারদিস এবং পার্শ্ববর্তী শহর দামাভান্দে।

মামলেকেটে নামে ব্লগারদের অপর একটি গ্রুপ বলেছে, দামাভান্দের কাছে অন্তত তিনটি বিকট বিস্ফোরণ হয়েছে।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, রোববার তেহরানে নতুন করে ব্যাপক হামলার ঘোষণা দেয় দখলদার ইসরায়েল। তাদের এ ঘোষণার কিছু পরই অত্যন্ত বিকট বিস্ফোরণগুলো হলো। ইসরায়েলিরা তেহরানের কোন কোন স্থাপনায় আঘাত হেনেছে সেটি এখনো নিশ্চিত নয়।

এদিকে এরআগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে  ইরানকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দিতে হবে। নয়ত ইরানেরর বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাবেন তারা। এরপর ইরান হুমকি দিয়েছে, যদি যুক্তরাষ্ট্র এমন কিছু করে তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি সংশ্লিষ্ট বিদ্যুৎ ও তথ্যপ্রযুক্তি অবকাঠামোতে টার্গেট করা হবে।

সূত্র: আলজাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়