শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৬, ০১:০৩ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন করে ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান

শনিবার সন্ধ্যায় ইসরাইলে নতুন করে হামলা চালিয়েছে ইরান। দেশটির দক্ষিণ ও উত্তরাঞ্চলে সাইরেন বাজার পর ইরানি ক্ষেপনাস্ত্রের আঘাতে দিমোনায় একটি ভবন ধসে পড়ে। তাতে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা যায়।

মাগেন ডেভিড আডমের চিকিৎসা দল দিমোনার বিভিন্ন জায়গায় শ্র্যাপনেলে আহত প্রায় ২০ জনকে চিকিৎসা দিচ্ছে বলে জানিয়েছে জেরুজালেম পোস্ট। সোরোকা হাসপাতাল জানিয়েছে, সাতজনকে তাদের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। আরও ছয়জন হালকা আঘাত নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা পেয়েছেন।

এদিকে কেফার ভ্রাদিম শহরে একটি বাড়িতে সরাসরি আঘাতের পর আগুন লেগে যায়। দমকল বাহিনী আগুন নেভাতে কাজ করছে। ওই এলাকায় চারটি জায়গায় আঘাতের খবর পাওয়া গেছে। একই শহরে আরেকটি ভবনের ছাদে সামান্য ক্ষতি হয়েছে।

মাআলোত-তারশিহায় একটি বাড়িতে সরাসরি আঘাত লেগেছে। পাশাপাশি চার তলার একটি ভবনের বাইরের অংশেও ক্ষতি হয়েছে। এর আগে উত্তর ইসরাইলে শ্র্যাপনেলে আহত পাঁচজনকে চিকিৎসা দিতে ছুটে গিয়েছিলেন এমডিএ প্যারামেডিকরা। ইসরাইলি গণমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ক্ষতিগ্রস্ত ভবনগুলো দেখা গেছে। মাআলোতে কমপক্ষে তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়