শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৬, ১২:০৯ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : আর রিয়াজ

ইরান অভিযানে ১৬ মিলিয়ন ডলারের এক ডজনের বেশি রীপারের ড্রোন ধ্বংস, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা

এবিসি নিউজ: ইরানকে কেন্দ্র করে চলমান সামরিক অভিযানে এক ডজনের বেশি মানববিহীন ‘এমকিউ-৯ রিপার’ ড্রোন নিখোঁজ বা ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে তাঁরা এই তথ্য নিশ্চিত করেন।

কর্মকর্তারা জানান, এসব ড্রোনের কিছু ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ভূপাতিত হয়েছে, আবার কিছু ড্রোন মাটিতে অবস্থানরত অবস্থায় শত্রুপক্ষের গোলাবর্ষণে ধ্বংস হয়েছে। উন্নত প্রযুক্তির এই রিপার ড্রোনগুলো মূলত নজরদারি বা গোয়েন্দা তথ্য সংগ্রহে ব্যবহৃত হলেও প্রয়োজনে এগুলোতে অস্ত্রও সংযোজনও করা যায়।

বিশেষ করে, এই ড্রোনগুলোর ‘হেলফায়ার’ ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতা রয়েছে। এর মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব। ফলে এগুলো একাধারে নজরদারি ও হামলা—দুই ধরনের অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশ্লেষকদের মতে, এত সংখ্যক রিপার ড্রোন হারানো থেকে বোঝা যায়, ইরান অভিযানে যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য সংখ্যক এই ধরনের ড্রোন মোতায়েন করেছে। কারণ একটি অভিযানে এত বেশি সংখ্যক ড্রোন ক্ষতিগ্রস্ত হওয়া ইঙ্গিত দেয় যে, বৃহৎ পরিসরে এগুলো ব্যবহৃত হচ্ছে।

এই ড্রোন হারানোর খবরটি প্রথম প্রকাশ করে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

উল্লেখ্য, মার্কিন বিমানবাহিনী ২০২০ সালে রিপার ড্রোন কেনার জন্য সর্বশেষ পাঁচ বছরের চুক্তি ঘোষণা করেছিল। ড্রোনগুলো তৈরি করে ‘জেনারেল অ্যাটোমিকস’। প্রতিষ্ঠানটি মোট ৫৭৫টি ড্রোন নির্মাণের পর গত বছর উৎপাদন বন্ধ করে দেয়।

কোম্পানিটির মুখপাত্র সি মার্ক ব্রিঙ্কলির তথ্য অনুযায়ী—সর্বশেষ বিক্রয়ে চারটি ড্রোনের একটি ব্যাচের প্রতিটির দাম ছিল প্রায় ১৬ মিলিয়ন ডলার। অনুবাদ: এবিসি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়