শিরোনাম
◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬, ০৮:৩৭ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পারমাণবিক অস্ত্র সক্ষমতার পথে ইরান? নতুন তথ্য ঘিরে উদ্বেগ

ইরানের ইসফাহান অঞ্চলে একটি নতুন ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)। বুধবার (১৮ মার্চ) আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ন্যাশনাল’-এর বরাতে এই খবর জানা গেছে।

সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রসি জানান, নতুন স্থাপনাটি একটি বৃহৎ পারমাণবিক কমপ্লেক্সের ভেতরে অবস্থিত এবং এটি সম্পূর্ণভাবে ভূগর্ভে নির্মিত। তবে এটি কতটা অগ্রসর বা কার্যকর অবস্থায় রয়েছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

ওয়াশিংটনে এক সম্মেলনে অংশ নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় গ্রসি বলেন, ‘স্থাপনাটি ভূগর্ভে হলেও আমরা এখনো সেটি পরিদর্শন করতে পারিনি।’

আইএইএ-এর তথ্য অনুযায়ী, বর্তমানে ইরানের কাছে প্রায় ৪৪০ কেজি ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এই ইউরেনিয়ামকে যদি আরও প্রক্রিয়াজাত করে ৯০ শতাংশ পর্যন্ত উন্নীত করা যায়, তবে তা দিয়ে পারমাণবিক অস্ত্র নির্মাণ সম্ভব হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এই পরিমাণ ইউরেনিয়াম থেকে সম্ভাব্যভাবে প্রায় ১০টি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। তবে এটি কত দ্রুত সম্ভব হবে, তা নির্ভর করছে প্রযুক্তিগত অগ্রগতি ও বাস্তব সক্ষমতার ওপর।

গ্রসি আরও জানান, আইএইএ-এর পরিদর্শক দল নির্ধারিত একটি সফর বাতিল করতে বাধ্য হওয়ায় নতুন স্থাপনাটি সরাসরি পর্যবেক্ষণ করা যায়নি। ফলে এটি শুধু একটি খালি অবকাঠামো, নাকি সেখানে ইতিমধ্যে সেন্ট্রিফিউজ স্থাপন শুরু হয়েছে—তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।

তিনি বলেন, ‘আমরা সেখানে যেতে পারলে অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে।’

বিশ্লেষকদের মতে, ইরানের এই নতুন ভূগর্ভস্থ স্থাপনার তথ্য আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করতে পারে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়