শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬, ০৩:১০ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরমুজ সংকট: যুদ্ধজাহাজ পাঠাতে অস্বীকৃতি, মিত্রদের ওপর ট্রাম্পের ক্ষোভ

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ পাহারা দিতে যুদ্ধজাহাজ পাঠানোর মার্কিন আহ্বান প্রত্যাখ্যান করেছে বেশ কিছু মিত্র দেশ।

দীর্ঘ কয়েক দশকের মার্কিন সমর্থনের বিনিময়ে পশ্চিমা অংশীদারদের এমন ‘অকৃতজ্ঞ’ আচরণে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

সোমবার (১৬ মার্চ) রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে মিত্র দেশগুলোর প্রতি যুদ্ধজাহাজ মোতায়েনের আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। কিন্তু প্রধান অংশীদারদের পক্ষ থেকে তাতে সাড়া না মেলায় ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘দশক ধরে যাদের নিরাপত্তা দিয়ে আসছি, প্রয়োজনের সময় তাদের এমন নিস্পৃহতা অকৃতজ্ঞতা ছাড়া আর কিছুই নয়।’

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ এখন তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। তবে এই সংঘাত থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। যুদ্ধের প্রভাবে বর্তমানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথটি প্রায় স্থবির হয়ে পড়েছে।

উল্লেখ্য, বিশ্বের মোট উত্তোলিত জ্বালানি তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় ২০ শতাংশ এই সরু প্রণালি দিয়েই পরিবাহিত হয়।

হরমুজ প্রণালি প্রায় বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম হু-হু করে বাড়ছে। এর ফলে বিশ্বজুড়ে চরম মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক মন্দার আশঙ্কা দেখা দিয়েছে। ইউরোপীয় দেশগুলো এই সরাসরি যুদ্ধে জড়াতে অনীহা প্রকাশ করায় ওয়াশিংটনের সঙ্গে তাদের কূটনৈতিক দূরত্ব আরও বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়