শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৬, ০৯:২২ সকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের পাল্টা হামলায় প্রতিরক্ষা সংকটে ইসরায়েল

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ রোববার (১৫ মার্চ) পর্যন্ত টানা ১৬ দিনে গড়ালো। উভয় দেশই ইরানে যৌথভাবে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে। এর জবাবে ইরানও পাল্টা হামলা চালাচ্ছে। ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে অতর্কিত হামলা চালাচ্ছে ইরান। এদিকে ইসরায়েল ঘোষণা দিয়েছে, ইরানে সরকার পতন না হওয়ার পর্যন্ত দেশটিতে অভিযান অব্যাহত থাকবে। 

তবে এর মধ্যে ইসরায়েল নিয়ে হতাশার খবর প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের মধ্যেই ইসরায়েল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সংকটে পড়েছে।

তেল আবিব চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, তাদের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ‘ইন্টারসেপ্টর’ বা ক্ষেপণাস্ত্রের মজুত আশঙ্কাজনকভাবে কমে গেছে।

বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ ওয়েবসাইট সেমাফোর।

সেমাফোরের তাদের রিপোর্টে বলেছে, ইসরায়েলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ‘ইন্টারসেপ্টর’ কমে যাওয়ার বিষয়টি গত কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্রের জানা ছিল। তবে যুক্তরাষ্ট্রের নিজস্ব ইন্টারসেপ্টরের মজুতে কোনো সংকট নেই বলেও এতে উল্লেখ করা হয়েছে।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়