শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৬, ০৭:৩৬ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিস্ফোরণের পর লেবাননের আকাশে লিফলেট ছুঁড়ল ইসরায়েল, কি লিখা ছিল লিফলেটে

লেবাননের রাজধানী বৈরুতের আকাশে একাধিক বিস্ফোরণের পর ইসরায়েলি যুদ্ধবিমান থেকে লিফলেট ছোড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শহরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শুক্রবার লেবাননের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাতে এ তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, স্বল্প সময়ের ব্যবধানে আকাশে ৪টি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এরপর আকাশ থেকে বিপুল পরিমাণ লিফলেট ভেসে পড়তে দেখা যায়। লেবাননের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানায়, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো পশ্চিম বৈরুতের ভার্দুন, হামরা ও আইন আল-ম্রেইসেহ এলাকায় খুব নিচু দিয়ে উড়ে এসে এসব লিফলেট ফেলে।

লিফলেটগুলোতে লেবাননের জনগণের উদ্দেশে লেখা ছিল, ‘হিজবুল্লাহকে নিরস্ত্র করতে হবে, যা ইরানের ঢাল।’ অন্য একটিতে বলা হয়, ‘লেবাননের সিদ্ধান্ত তোমাদের—অন্য কারো নয়।

এ ছাড়া লিফলেটে একটি কিউআর কোড যুক্ত ছিল। সেখানে উল্লেখ করা হয়, ইসরায়েলি সামরিক গোয়েন্দা ইউনিট ‘ইউনিট-৫০৪’ লেবানন ও তার জনগণের ভবিষ্যৎ সুরক্ষায় কাজ করছে।  এ ঘটনায় স্থানীয়দের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়