শিরোনাম
◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৬, ১২:৫৯ দুপুর
আপডেট : ২২ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও দুবাই শহরের কেন্দ্রীয় অংশে জোরালো বিস্ফোরণের শব্দ

এনডিটিভি: দুবাই শহরের কেন্দ্রীয় অংশে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বার্তা সংস্থাটি জানায়, শুক্রবার (১৩ মার্চ) বিস্ফোরণের পর বেশ কিছু ভবন কেঁপে ওঠে এবং আকাশে ঘন ধোঁয়া দেখা যায়। 

বার্তা সংস্থা এএফপির একজন প্রতিবেদক বলেছেন, তিনি একটি বিশাল জোড়া বিস্ফোরণের শব্দ শুনেছেন, যার ফলে আশপাশের ভবনগুলো কেঁপে ওঠে। 

দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, ধ্বংসাবশেষের কারণে একটি ভবনের বাইরের অংশে ‘সামান্য ঘটনা” ঘটেছে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।  প্রতিবেদন অনুযায়ী, শেখ জায়েদ রোড-এর দিক থেকে সাইরেনের শব্দ শোনা যায়।

ঘটনার পর এলাকাটি ঘিরে ফেলেছে দুবাই পুলিশ। ভবনটি উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে দুবাই ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল সেন্টার (ডিআইএফসি) এলাকায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়