শিরোনাম
◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬, ০৭:২৪ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে ‌বিরু‌দ্ধে যু‌দ্ধে নে‌মে প্রথম ছয় দিনেই আ‌মে‌রিকার খরচ দেড় লাখ কোটি টাকা, হিসাব কষছে ট্রাম্প প্রশাসন! 

আন্তর্জা‌তিক ডেস্ক : পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে কত খরচ হয়েছে, এ বার সেই হিসাবনিকাশ করতে শুরু করেছে আমেরিকা। সংঘর্ষের প্রথম ছ’দিনেই আমেরিকার খরচ হয়ে গিয়েছে অন্তত ১১৩০ কোটি ডলার (বাংলা‌দে‌শি মুদ্রায় দেড় লাখ কোটি টাকারও বেশি)। এমনটাই জানাচ্ছে রয়টার্স।

গত মঙ্গলবার সিনেটরদের নিয়ে এক রুদ্ধদ্বার বৈঠকে এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। তবে তাতে সংঘর্ষের সম্পূর্ণ খরচের কথা উল্লেখ ছিল না। যুদ্ধ পরিস্থিতিতে কত কী খরচ হচ্ছে, তা জানানোর জন্য গত কয়েক দিন ধরেই চাপ তৈরি হচ্ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের উপরে। এরই মধ্যে মঙ্গলবারের রুদ্ধদ্বার বৈঠকে খরচ সংক্রান্ত এই প্রাথমিক তথ্য তুলে ধরে হোয়াইট হাউস।

রয়টার্সের ওই প্রতিবেদনে জানানো হয়, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে অতিরিক্ত অর্থের জন্য শীঘ্রই একটি তহবিল গড়ার জন্য মার্কিন কংগ্রেসে আবেদন জানাতে পারে ট্রাম্পের প্রশাসন। কংগ্রেসের কেউ কেউ অনুমান করছেন, প্রায় ৫০০০ কোটি ডলার (বাংলা‌দে‌শি মুদ্রায় সাড়ে ৯ লাখ কোটি টাকারও বেশি)-এর তহবিলের আবেদন জানাতে পারে হোয়াইট হাউস। আবার অনেকের মতে, এই তহবিলের পরিমাণ আরও বেশি হতে পারে।

২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজ়রায়েল এক সঙ্গে ইরানে হামলা শুরু করে। সেই যুদ্ধ পরিস্থিতি এখনও চলছে। দেড় সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই সংঘর্ষে এখনও পর্যন্ত প্রায় ২০০০ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে বেশির ভাগই ইরান এবং লেবাননের বাসিন্দা। রয়টার্স সূত্রে খবর, সংঘর্ষের প্রথম দু’দিনেই আমেরিকা ৫৬০ কোটি ডলার (বাংলা‌দে‌শি মুদ্রায় ৯৬ হাজার কোটি টাকারও বেশি)-এর অস্ত্র ব্যবহার করেছে।

পশ্চিম এশিয়ার যুদ্ধে আমেরিকার ক্ষয়ক্ষতির পরিমাণ কম নয়। এখনও পর্যন্ত ছ’জন মার্কিন সেনার মৃত্যুর কথা হোয়াইট হাউস নিশ্চিত করেছে। তা ছাড়া, যুদ্ধে উপসাগরীয় অঞ্চলে অন্তত ১৭টি সামরিক বা অসামরিক মার্কিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে চিহ্নিত করেছে নিউ ইয়র্ক টাইমস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়