শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬, ০৪:৫৭ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুদ্ধে নতুন হুমকি দিলো ইরান, দোটানায় যুক্তরাষ্ট্র

আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহারের ঘোষণা দিয়েছে ইরান। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো আলোচনায় বসার প্রস্তাব নাকচ করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এর আগে যুক্তরাষ্ট্র দাবি নাকচ করেছে যে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস হয়ে গেছে। তাদের দাবি, এখন তারা আগের চেয়ে বেশি সংখ্যায় ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে এবং এসব ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডের ওজন এক টনেরও বেশি। খবর আল জাজিরার।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ইরান হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ চলাচল বন্ধ করে, তাহলে যুক্তরাষ্ট্র ‘২০ গুণ বেশি কঠোর আঘাত’ হানবে। তবে এর কয়েক ঘণ্টা আগেই তিনি বলেছিলেন, চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই শেষ হতে পারে’।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবেও ইরানের হামলার খবর পাওয়া গেছে। বাহরাইনের রাজধানী মানামায় একজন নিহত হয়েছেন এবং মধ্য ইসরায়েলে আরও দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে তেহরানে রাতভর যুদ্ধের সবচেয়ে তীব্র বোমাবর্ষণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আল–জাজিরার একজন সংবাদদাতা। রাজধানীর রিসালাত স্কয়ারের কাছে হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন।

অন্যদিকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যেও গোলাগুলি ও হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে। লেবাননে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪৮৬ জন ছাড়িয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়