শিরোনাম
◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৬, ১২:০২ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : মনজুর এ আজিজ

সৌদি আরবে ফের ক্ষেপণাস্ত্র হামলা, বাংলাদেশিসহ নিহত ২

মধ্য সৌদি আরবে ভয়াবহ মিসাইল হামলায় এক বাংলাদেশি ও এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। ওই হামলায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। 

সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এই খবর নিশ্চিত করেছে। তবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) আগেই জানিয়েছিল, তারা সৌদি আরবের আল-খারজসহ একাধিক এলাকায় রাডার ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই আল-খারজ এলাকাতেই মিসাইলের আঘাতে ওই দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

মধ্য সৌদি আরবের আল-খারজ এলাকার একটি কম্পাউন্ডের এক আবাসিক ভবনে এ হামলা চালানো হয়েছিল। আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, একটি রক্ষণাবেক্ষণ ও ক্লিনিং কোম্পানি ওই আবাসিক কম্পাউন্ডের মালিক।

মিসাইলের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই বাংলাদেশি ও ভারতীয় বিদেশি নাগরিকের। গুরুতর আহত অবস্থায় আরও ১২ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা আক্রমণ শুরু করে ইরান। সেই উত্তেজনার রেশ ধরেই মঙ্গলবার সৌদি আরবে মার্কিন দূতাবাস ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন কনস্যুলেটেও ড্রোন হামলা চালানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়