শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৬, ০৪:৩৬ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্য উত্তেজনা: সৌদি প্রতিরক্ষামন্ত্রী–পাকিস্তান সেনাপ্রধানের জরুরি আলোচনা

সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান রিয়াদে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। সম্প্রতি সৌদি আরবের ওপর ইরানি হামলা এবং ক্রমবর্ধমান পরিস্থিতি মোকাবিলার উপায় নিয়ে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি গেজেট।

বৈঠকে, উভয় পক্ষই দুই দেশের মধ্যে যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তির কাঠামোর মধ্যে সৌদি আরবের ওপর ইরানি হামলা পর্যালোচনা করেছে।

তারা এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সহায়ক নয় এমন কর্মকাণ্ড বন্ধ করার প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন।

উভয় পক্ষই আশা প্রকাশ করেছে যে ইরান বিচক্ষণতা ও যুক্তি প্রয়োগ করবে এবং এমন পদক্ষেপ নেবে না যা উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।

বৈঠকে জেনারেল স্টাফ প্রধান ফায়ায আল-রুয়াইলি এবং প্রতিরক্ষা মন্ত্রীর গোয়েন্দা বিষয়ক উপদেষ্টা হিশাম বিন সাইফ উপস্থিত ছিলেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যা এখনও চলমান।

এসব হামলায় ইরানে এক হাজার ২৩০ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া লেবাননে ইসরায়েলের হামলায় শতাধিক নিহত হয়েছেন।

ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের ১৩ বেসামরিক এবং যুক্তরাষ্ট্রের ছয় সৈন্য নিহত হয়েছেন। চলমান এ যুদ্ধে ইরানসহ মধ্যপ্রাচ্যে কয়েক হাজার আহত হয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়