শিরোনাম
◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৬, ১০:১৫ রাত
আপডেট : ১০ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানকে চুক্তি ছাড়াই আত্মসমর্পণ করার আহ্বান জানালেন ট্রাম্প

ইসলামি প্রজাতন্ত্র ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না, যতক্ষণ পর্যন্ত তারা নিঃশর্ত আত্মসমর্পণ না করবে।

ইরানে যৌথ আগ্রাসন শুরু সপ্তম দিন আজ শুক্রবার (৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প ইরানের জন্য তার ভাষায় এমন নতুন নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানিয়েছেন, যাদের তিনি ‘গ্রহণযোগ্য’ বলে মনে করেন। 

এরপর তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানকে পূর্বাবস্থায় ফিরে পেতে (পুনর্গঠনে) সহায়তা করার জন্য কাজ করবে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন লাগিয়ে দিয়েছে। ওই আগ্রাসন শুরুর পর হাতের মুষ্ঠি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড এবং উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। এখন পর্যন্ত ইরান একাই ১০টির বেশি দেশের বিরুদ্ধে বীরদর্পে লড়ে যাচ্ছে।

সূত্র: আলজাজিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়