শিরোনাম
◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৬, ১০:৫৫ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবে একের পর এক বিস্ফোরণ

ইরান নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রে ইসরাইলের রাজধানী তেল আবিবজুড়ে একের পর এক বিস্ফোরণ হয়েছে। ইসরাইলের জরুরি সেবা বিভাগ জানায়, তারা কয়েকটি ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৬ মার্চ) ভোরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর এএফপির।

দমকলকর্মীরা বাণিজ্যিক কেন্দ্রের কাছে একটি আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এদিকে তেল আবিবের উপকণ্ঠে একটি ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাত লাগার পর সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়।

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলের উপশহরগুলোতে ব্যাপক হামলার পর এ বিস্ফোরণগুলো ঘটে। সোমবার সংঘাতে যোগ দেওয়া হিজবুল্লাহর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইসরাইল।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানায়, তেহরান তেল আবিবের কেন্দ্রস্থলের লক্ষ্যবস্তুগুলোতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর আগে বৃহস্পতিবার রাতে ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছিল, তারা ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করছে।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়