শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৬, ০৩:৩৮ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন

মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে স্পেনের সমর্থনের দাবি সরাসরি নাকচ করে দিয়েছে দেশটির সরকার। হোয়াইট হাউসের এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে বুধবার স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস সাফ জানিয়ে দিয়েছেন, তাদের অবস্থানে কোনও পরিবর্তন আসেনি।

বুধবার মাদ্রিদে স্প্যানিশ রেডিও স্টেশন কাদেনা সার-কে দেওয়া এক সাক্ষাৎকারে আলবারেস বলেন, ‘আমি হোয়াইট হাউসের মুখপাত্রের দাবি অস্বীকার করছি। মধ্যপ্রাচ্য যুদ্ধ, ইরানে বোমা হামলা এবং আমাদের সামরিক ঘাঁটি ব্যবহারের বিষয়ে স্পেন সরকারের অবস্থান একবিন্দুও পরিবর্তন হয়নি।’

এর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট দাবি করেছিলেন, স্পেন তাদের আগের অবস্থান থেকে সরে এসেছে এবং ‘তারা মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে সহযোগিতা করতে রাজি হয়েছে’। আলবারেসের এই বক্তব্যের মাধ্যমে হোয়াইট হাউসের সেই দাবি সরাসরি মিথ্যা প্রমাণিত হলো।

স্পেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তাদের আগের যে নীতি ছিল, তারা এখনও সেটিতেই অটল রয়েছে। যুক্তরাষ্ট্রের কোনও সামরিক অভিযানে অংশ নেওয়া বা স্পেনের ঘাঁটি ব্যবহার করতে দেওয়ার কোনও পরিকল্পনা তাদের নেই। সূত্র: এপি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়