শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৬, ১১:২১ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আক্রমণ ছাড়া আর কোনো পথ খোলা ছিল না: উপসাগরীয় দেশগুলোকে ইরানের বার্তা

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান উপসাগরীয় দেশগুলোর উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন। ওই বার্তায় তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মুখে তেহরানের সামনে আক্রমণ ছাড়া আর কোনো পথ খোলা ছিল না।

তিনি বলেন, ইরান যুদ্ধ এড়াতে কূটনৈতিক পথ বেছে নিতে চেয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা তেহরানকে পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য করেছে। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আরবি ও ফার্সি ভাষায় দেওয়া দুইটি পৃথক পোস্টে তিনি আরও বলেন, আমরা আপনাদের সার্বভৌমত্বকে সম্মান করি। তার ভাষায়, ‘আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে তা অঞ্চলভিত্তিক যৌথ প্রচেষ্টার মাধ্যমেই অর্জন করতে হবে।’

উল্লেখ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান। ইরান বলছে, তাদের লক্ষ্য ছিল মূলত মার্কিন স্থাপনা। তবে কাতার ইরানের এমন বক্তব্য প্রত্যাখ্যান করেছেন।

এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বুধবার কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল থানির সঙ্গে ফোনে কথা বলেন।
ওই আলাপচারিতায় আব্বাস আরাগচি বলেন, ইরান কেবল মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালিয়েছে। জবাবে কাতারের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে জানান, হামলায় শুধু মার্কিন স্বার্থ নয়, কাতারের অভ্যন্তরে বেসামরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

কাতারের পক্ষ থেকে বলা হয়েছে, এসব হামলা দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন এবং তা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। একই সঙ্গে তারা অবিলম্বে উত্তেজনা প্রশমন এবং প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়