শিরোনাম
◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা  ◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ০৫:০০ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আজ এমন হামলা হবে যা তারা আগে দেখেনি’, ইরানের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা।

সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি বলেছেন, ‘গতকাল (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) ইরান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং সেগুলো আঘাত হেনেছে।

তিনি বলেন, আজ আমরা তাদের এমন শক্তি দিয়ে আঘাত করব, যা তারা আগে কখনও দেখেনি।
 
এর আগে ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘ইরান জানিয়েছে তারা আজ খুব জোরালোভাবে আঘাত হানবে, আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।’
 
তিনি আরও লেখেন, ‘তারা যেন এমনটা না করে। সেটি হলে, তাহলে আমরা এমন শক্তি দিয়ে আঘাত করব, যা আগে কখনও দেখা যায়নি।’ 
 
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরানকে কে নেতৃত্ব দিতে পারেন তা ‘সঠিকভাবে জানেন’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। 
  
সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে, খামেনির মৃত্যুর পর কে ইরানের পক্ষে সিদ্ধান্ত নিচ্ছেন– এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি ঠিক জানি কে, কিন্তু আমি আপনাদের বলতে পারব না।’ 
 
ইরানে এমন কেউ আছেন কি না যাকে তিনি দেশটির নেতৃত্বে দেখতে চান, এই প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমার তাই মনে হয়। কিছু ভালো প্রার্থী আছেন।’  
 
খামেনির স্থলাভিষিক্ত কে হবেন, এ প্রশ্নে ট্রাম্প বলেন, 
আমি জানি না, তবে একসময় তারাই আমাকে ফোন করে জিজ্ঞেস করবে যে আমি কাকে চাই। 

ট্রাম্প আরও বলেন, এখন (খামেনির মৃত্যুর পর) ইরানের সঙ্গে আলোচনা করা ‘অনেক সহজ’ হবে। 
  
৮৬ বছর বয়সি খামেনি শনিবার (২৮ ফেব্রুয়ারি) নিহত হয়েছেন বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যৌথ হামলা চালানোর পর তার মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়