শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ১০:২৫ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খামেনি নিহতের পর ইতিহাসের ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা ইরানের

ইরানজুড়ে শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে অতর্কিত হামলা শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশ দুইটির যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া এই তথ্য নিশ্চিত করেছে। 

এ ছাড়া গতকাল ইসরায়েল দাবি করে, ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও আইআরজিসি'র প্রধানও তাদের হামলায় নিহত হয়েছে। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, যৌথ হামলায় ইরানে অন্তত ৪০ জন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। 

খামেনির মৃত্যুতে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে আইআরজিসি ইরানের ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে। 

টালমাটাল ইরান, খামেনির উত্তরসূরি কে হবেনটালমাটাল ইরান, খামেনির উত্তরসূরি কে হবেন
আইআরজিসি বলেছে, কয়েক মুহূর্তের মধ্যেই এই আক্রমণ শুরু হবে। অধিকৃত অঞ্চল ও আমেরিকান সন্ত্রাসী ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এই আক্রমণ চালানো হবে।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরানে সরকার পরিবর্তন না হওয়ার পর্যন্ত অভিযান চলবে। এ ছাড়া ইসরায়েল ইরানে যে অভিযান শুরু করেছে তার নাম দিয়েছে 'সিংহের গর্জন'।

  • সর্বশেষ
  • জনপ্রিয়