শিরোনাম
◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা  ◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ১২:৫৩ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের পাশে দাঁড়িয়ে যা বলল রাশিয়া

ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সাম্প্রতিক হামলার কঠোর সমালোচনা করেছে রাশিয়া। এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন উল্লেখ করে মস্কো দুই পক্ষকেই অবিলম্বে কূটনীতির পথে ফেরার আহ্বান জানিয়েছে। 

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা  আইএইএ-এর নজরদারিতে থাকা কোনো পরমাণু স্থাপনায় বোমা হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন ও তেল আবিব পরমাণু অস্ত্র বিস্তার রোধের দোহাই দিলেও তাদের মূল উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন। 

জাখারোভার মতে, এ ধরনের দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ মধ্যপ্রাচ্যকে এক অনিয়ন্ত্রিত সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে, যা বিশ্বজুড়ে অস্থিরতা তৈরি করবে।

রাশিয়া মনে করে, এই হামলার ফলে আঞ্চলিক দেশগুলো নিজেদের সুরক্ষায় আরও অত্যাধুনিক মারণাস্ত্র সংগ্রহের প্রতিযোগিতায় নামবে, যা বিশ্বশান্তির জন্য বড় হুমকি। রুশ মুখপাত্র স্পষ্ট জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্র গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে বিভিন্ন দেশে হস্তক্ষেপ করে আন্তর্জাতিক স্থিতিশীলতা নষ্ট করছে। এমন পরিস্থিতিতে জাতিসংঘ ও আইএইএ-এর মতো আন্তর্জাতিক সংস্থাগুলোকে এগিয়ে আসার দাবি জানিয়েছে মস্কো।

 একইসঙ্গে রাশিয়া এই সংকট নিরসনে মধ্যস্থতা করার এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে একটি শান্তিপূর্ণ সমাধান খোঁজার বিষয়ে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়