শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৫৪ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংঘাত ঘিরে যুদ্ধে জড়ানোর ইঙ্গিত দিল ফ্রান্স

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে। নরওয়ে, সুইডেন, পাকিস্তান, স্পেনসহ বিভিন্ন দেশ কড়া ভাষায় এই আগ্রাসনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে তারা কূটনৈতিক সমাধানের মাধ্যমে সংঘাত নিরসনের দাবি জানিয়েছে। এবার মুখ খুলল ফ্রান্স। তবে দেশটির প্রেসিডেন্টের প্রতিক্রিয়ার ভাষায় পরিস্থিতি আরও উত্তপ্ত করার ইঙ্গিত পাওয়া গেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরাইল এবং ইরানের মধ্যে যুদ্ধ দ্রুত বন্ধের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন।

তিনি বলেন ‘বিপজ্জনক উত্তেজনা অবশ্যই বন্ধ হতে হবে’।

ফরাসি প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং ইরানের মধ্যে যুদ্ধের সূত্রপাত ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে’।

তিনি বলেন, বর্তমান উত্তেজনা সবার জন্যই বিপজ্জনক। এটি অবশ্যই বন্ধ হতে হবে।

যুদ্ধে অংশ নেওয়ার আগ্রহ দেখিয়ে ম্যাক্রন বলেন, এই সংকটময় মুহূর্তে আমাদের জাতীয় ভূখণ্ড, আমাদের নাগরিক এবং মধ্যপ্রাচ্যে আমাদের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  একই সঙ্গে ফ্রান্স তার নিকটতম সহযোগীদের সুরক্ষায় ‘প্রয়োজনীয় সম্পদ মোতায়েন করতে প্রস্তুত, যদি তারা অনুরোধ করে।’

সূত্র: আলজাজিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়