শিরোনাম
◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:১০ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান-আফগানিস্তান সংঘাত নিয়ে যা বলল ভারত

আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ নিন্দা জানান।

এক্সে দেওয়া এক বিবৃতিতে জয়সওয়াল বলেন, মুসলিমদের পবিত্র রমজান মাসে চালানো এ হামলায় নারী ও শিশুসহ বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে।

তিনি আরো বলেন, ‘এ হামলা পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যর্থতা আড়াল করার আরেকটি চেষ্টা।

আফগানিস্তানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছে।’

এদিকে, পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র জানান, আফগানিস্তানে হামলায় ২২৮ তালেবান সদস্য নিহত ও ৩১৪ জন আহত হয়েছেন।

শুক্রবার এক বিবৃতিতে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ‘অপারেশন গজব লিল–হক’-এ ৭৪টি তালেবান কমান্ড পোস্ট ধ্বংস ও ১৮ জনকে আটক করা হয়েছে।’

অন্যদিকে পাকিস্তানের হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আফগানিস্তান।

তালেবান সরকারের মুখপাত্র মুজাহিদ বলেছেন, ‘ইসলামাবাদের ‘প্রত্যেক অশুভ কর্মকাণ্ডের’ জবাব দেবে কাবুল।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়