শিরোনাম
◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা 

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৩৩ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোদিকে স্বাগত জানাতে গিয়ে স্ত্রীর পোশাকের সাথে মিল নিয়ে যা বললেন নেতানিয়াহু

ইসরায়েল সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেন গুরিয়ন বিমানবন্দরে নামার পরপরই মোদিকে আলিঙ্গন করে স্বাগত জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

তবে এই আনুষ্ঠানিকতার মাঝেও নজর কেড়েছে এক বিশেষ মুহূর্ত। ভারতের প্রধানমন্ত্রীর পকেট স্কোয়ারের গেরুয়া রঙের সাথে নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুর পোশাকের রঙের অদ্ভুত মিল ধরা পড়ে সবার চোখে। বিষয়টি লক্ষ্য করে স্বয়ং নেতানিয়াহু হাসিমুখে মোদির দৃষ্টি আকর্ষণ করে বলেন, দেখুন ও আজ কী পরেছে। 

বিমানবন্দরেই মোদিকে মহান বন্ধু এবং অসাধারণ নেতা হিসেবে অভিহিত করেন নেতানিয়াহু। এ সময় সারা নেতানিয়াহুও অত্যন্ত উচ্ছ্বাসের সাথে মোদির সাথে করমর্দন করেন এবং স্মৃতিচারণ করে জানান, তিনি ভারতকে কতটা মিস করেন এবং আবারও সেখানে ফিরে যেতে চান। 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়