শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৩৯ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০ মার্চ ঈদুল ফিতরের সম্ভাবনা ওমানে; রমজান হতে পারে ২৯ দিনের

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে চলতি বছর পবিত্র রমজান মাস ২৯ দিনে শেষ হতে পারে এবং ২০ মার্চ শুক্রবার ঈদুল ফিতরের প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশটির জ্যোতির্বিদদের হিসাবের ভিত্তিতে এমন পূর্বাভাস দেয়া হয়েছে। খবর গালফ নিউজের।

স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী শাওয়াল মাসের চাঁদ ১৯ মার্চ বৃহস্পতিবার সূর্যাস্তের আগেই জন্ম নিতে পারে। সে ক্ষেত্রে ওই দিনই রমজানের শেষ দিন হতে পারে এবং ২০ মার্চ শুক্রবার থেকে ইসলামী বর্ষপঞ্জির শাওয়াল মাস শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে।

তবে ওমান কর্তৃপক্ষ চূড়ান্তভাবে রমজান ও ঈদের তারিখ নির্ধারণ করে সরাসরি চাঁদ দেখার সরকারি ঘোষণার ভিত্তিতে। জ্যোতির্বিদদের এই হিসাবকে আগাম সম্ভাব্য ইঙ্গিত হিসেবে ধরা হয়। চাঁদের উচ্চতা, সূর্যাস্তের পর দৃশ্যমান থাকার সময়কালসহ বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য বিশ্লেষণ করে এ পূর্বাভাস দেয়া হয়েছে।

চলতি বছরের ফিতরা সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ
এ হিসাব অনুযায়ী, যদি ২০ মার্চ ঈদুল ফিতর নিশ্চিত হয়, তবে ওমানে টানা পাঁচ দিনের সরকারি ছুটি ঘোষণা হতে পারে। সম্ভাব্য ছুটি শুরু হবে ১৯ মার্চ বৃহস্পতিবার থেকে এবং চলবে ২৩ মার্চ সোমবার পর্যন্ত।

দেশটির প্রচলিত নিয়ম অনুযায়ী, ঈদ যদি সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বা শনিবারে পড়ে, তাহলে অতিরিক্ত ছুটি দেয়া হয়। সে হিসেবে সরকারি-বেসরকারি খাতের কার্যক্রম পুনরায় শুরু হওয়ার কথা ২৪ মার্চ মঙ্গলবার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়