শিরোনাম
◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড়

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:০৭ সকাল
আপডেট : ০৮ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীতকালীন তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের জনজীবন (ভিডিও)

যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে শক্তিশালী শীতকালীন ঝড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর প্রভাবে সোমবার সকালে নিউইয়র্ক সিটিতে মানুষজনের চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে বিশেষ সতর্কতাও জারি করা হয়।

যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে এরই মধ্যে ২২ ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। সেন্ট্রাল পার্কেই ১৫ ইঞ্চির বেশি তুষার জমেছে।

নর্থ ক্যারোলিনা থেকে শুরু করে মেইন এর উত্তরাঞ্চল পর্যন্ত শীতকালীন ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি কানাডার বিভিন্ন অঞ্চলেও একই সতর্কতা জারি করা হয়েছ।

তুষারঝড় এরই মধ্যে ওয়াশিংটন থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত পূর্ব উপকূলের যাতায়াত ব্যবস্থাকে বিপর্যস্ত করে তুলেছে।

এয়ারলাইন্সগুলো হাজার হাজার ফ্লাইট বাতিল করেছে এবং কর্মকর্তারা জনগণকে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে আহ্বান জানিয়েছেন। বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে কয়েক লাখ মানুষ।

তুষারঝড়ের প্রভাবে কিছু এলাকায় সর্বোচ্চ ২ ফুট পর্যন্ত তুষারপাত হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। উৎস: বিবিসি বাংলা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়