শিরোনাম
◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৩ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও দুর্ঘটনায় ভারতের তেজাস যুদ্ধবিমান, অবতরণের সময় বিধ্বস্ত

ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি তেজাস যুদ্ধবিমান আবারও দুর্ঘটনার শিকার হয়েছে। বিমানঘাঁটিতে অবতরণের সময় ফাইটার জেটটি বিধ্বস্ত হয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশিত ভারতীয় বিমানবাহিনীর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিমানবাহিনীর ভাষ্য অনুযায়ী, গত ৭ ফেব্রুয়ারি প্রশিক্ষণ উড্ডয়ন শেষে অবতরণের সময় যুদ্ধবিমানটি যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে দুর্ঘটনার শিকার হয়। এতে বিমানটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও পাইলট গুরুতর আঘাত ছাড়াই প্রাণে রক্ষা পান।

এটি তেজাস বহরের তৃতীয় বড় দুর্ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রথম দুর্ঘটনাটি ঘটে ২০২৪ সালের মার্চ মাসে। সে সময় রাজস্থানের জয়সালমিরের কাছে প্রদর্শনী শেষে ফেরার পথে একটি তেজাস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। অবতরণের চূড়ান্ত পর্যায়ে নিয়ন্ত্রণ হারালে পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।

দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে ২০২৫ সালের নভেম্বরে দুবাই এয়ার শো চলাকালে। প্রদর্শনী উড্ডয়নের সময় একটি তেজাস যুদ্ধবিমান বিধ্বস্ত হলে ওই ঘটনায় পাইলট নিহত হন। ঘটনাটির তদন্ত এখনো চলমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়