শিরোনাম
◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৩০ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিবাহবিচ্ছেদ নিয়ে বিরোধ, স্ত্রীকে গুলি করে হত্যা করল স্বামী

ফরিদাবাদে এক ব্যক্তি তার থেকে আলাদা থাকা স্ত্রীকে তার বাসার বাইরে গুলি করে হত্যা করেছেন বলে শনিবার পুলিশ জানিয়েছে। ওই ব্যক্তি কিছু আত্মীয় স্বজনকে নিয়ে শুক্রবার রাতে তার স্ত্রীর বাড়িতে যান। সেখানে তিনি স্ত্রীকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করেন এবং গুলির শব্দে প্রতিবেশীরা বেরিয়ে এলে সেখান থেকে পালিয়ে যান। তাদের বিবাহবিচ্ছেদের মামলা চলমান ছিল আদালতে।

৩০ বছর বয়সী সঙ্গীতা দেবী তার দুই সন্তানকে নিয়ে কিছুদিন ধরে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন থেকে আলাদা ছিলেন। পুলিশ জানিয়েছে, তার ও স্বামীর পরিবারের মধ্যে বিরোধ ছিল। এ কারণে সঙ্গীতা দেবী আলাদা থাকতেন। পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনাটি রাত প্রায় ৮টার দিকে বসন্তপুর গ্রামের সানলাইট কলোনিতে ঘটে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই।

স্থানীয়দের মতে, ঘটনার আগে সঙ্গীতা দেবী বাসা থেকে বাইরে গিয়েছিলেন। তখনই তার স্বামী ও কয়েকজন শ্বশুরবাড়ির লোকজন তার বাড়িতে পৌঁছান। তাকে না পেয়ে তারা ফিরে যাচ্ছিলেন। এসময় রাস্তায় সঙ্গীতাকে ফিরতে দেখে তারা তাকে থামান। এরপর দুই পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়, যা দ্রুত উত্তেজনায় রূপ নেয়। পুলিশ জানায়, সঙ্গীতা নিজেকে রক্ষা করার চেষ্টা করে সরে যাওয়ার সময় তার স্বামী তাকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়ে। দুটি গুলি তার শরীরে লাগলে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান। গুলির শব্দ শুনে প্রতিবেশীরা বেরিয়ে এলে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায় বলে পুলিশ জানায়।

সঙ্গীতার পিতা ঘটনাস্থলে পোঁছে প্রতিবেশীদের সহায়তা চান। তাদের সহায়তায় সেক্টর ৩১-এর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান সঙ্গীতাকে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

পল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএইচও) পরিদর্শক সত্য প্রকাশ বলেন, হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং বিহারের বাসিন্দা অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য একাধিক দল গঠন করা হয়েছে। প্রাথমিক তদন্তে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাহবিচ্ছেদ সংক্রান্ত বিরোধের বিষয়টি সামনে এসেছে। তদন্ত চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়