শিরোনাম
◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৩০ বিকাল
আপডেট : ২৩ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন হামলার আশঙ্কা, নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ পোল্যান্ডের

ইরানে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় সেখানে অবস্থানরত পোলিশ নাগরিকদের অবিলম্বে দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পোলিশদের পরামর্শ দেওয়া হয়েছে, তারা এ মুহূর্তে ইরান ভ্রমণ থেকে বিরত থাকতে। 

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ইরানে থাকা পোলিশ নাগরিকদের তৎক্ষণাত দেশ ত্যাগ করার আহ্বান জানিয়েছেন।

এক সংবাদ সম্মেলনে টাস্ক বলেন, ‘এ মুহূর্তে কোনো অবস্থাতেই ইরানে ভ্রমণ করা উচিত নয়। সক্রিয় সংঘাতের সম্ভাবনা অত্যন্ত বাস্তব, এবং তা কয়েক ঘণ্টা বা কয়েক দিনের মধ্যে শুরু হতে পারে।’

তিনি আরও বলেন, ‘এই বিষয়ে দৃষ্টি দিন। অতীতে মানুষ সতর্কবার্তা উপেক্ষা করেছে, যার ফলাফল আমরা দেখেছি। তাই আবার বলছি—অবিলম্বে ইরান ত্যাগ করুন অথবা ভ্রমণ পরিকল্পনা বাতিল করুন। সরাসরি যুদ্ধ শুরু হলে কাউকে নিরাপদে সরিয়ে নেওয়ার নিশ্চয়তা থাকবে না।’

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ার পাশাপাশি সম্ভাব্য সামরিক হামলার প্রস্তুতি এবং ইসরায়েলের সংশ্লিষ্টতা লক্ষ্য করে পোল্যান্ডের এই সতর্কবার্তা এসেছে। ইতিমধ্যেই কয়েকটি দেশ তাদের নাগরিকদের সতর্ক থাকতে বা ইরান ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, যদি পরিস্থিতি দ্রুত সংঘাতে রূপ নেয়, তবে আকাশপথ ও সীমান্ত বন্ধ হয়ে যেতে পারে। এতে বিদেশি নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়া আরও কঠিন হয়ে পড়বে।

এদিকে মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইরানে হামলা চালানোর জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ মিললেই অভিযান শুরু হবে। ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী ও এর বহর বর্তমানে অঞ্চলে অবস্থান করছে। দ্বিতীয় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড মধ্যপ্রাচ্যের পথে, সর্বশেষ জানা অনুযায়ী পশ্চিম আফ্রিকার উপকূলে পৌঁছেছে। এছাড়াও ডজনখানেক রিফুয়েলিং ট্যাঙ্কার এবং ৫০টির বেশি অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়