শিরোনাম
◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৮ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শনিবারের মধ্যে ইরানে হামলা চালাতে প্রস্তুত মার্কিন বাহিনী, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ট্রাম্প

ইরানে আগামী শনিবারের (২১ ফেব্রুয়ারি) মধ্যে হামলা চালানো নিয়ে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  স্থানীয় সময় বুধবার (১৮ ফেব্রুয়ারি) তাদের মধ্যে আলোচনা হয়।

এ সময় নিরাপত্তা কর্মকর্তারা জানান, এ সপ্তাহ শেষ হওয়ার আগেই (রোববারের মধ্যে) তারা ইরানে হামলা চালানোর জন্য প্রস্তুত আছেন।

সংবাদমাধ্যম সিবিএসকে পরিচয় গোপন রাখার শর্তে এ তথ্য জানিয়েছেন এক কর্মকর্তা। তবে ট্রাম্প এ ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো নেননি বলে দাবি করেছেন তিনি।

এ ছাড়া এই আলোচনার বিষয়কে ‘পরিবর্তনশীল ও চলমান’ হিসেবে অভিহিত করেছেন তিনি। কারণ প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ এখন বিশ্লেষণ করছে যদি হামলা চালানো হয় তাহলে ইরান এর প্রতিক্রিয়ায় কী ব্যবস্থা নেবে। এই হামলা মধ্যপ্রাচ্যে কী পরণতি বয়ে আনবে সেটি নিয়েও তারা চিন্তিত।

একাধিক সূত্র জানিয়েছে, মধ্যপ্রাচ্য থেকে অস্থায়ীভিত্তিতে কিছু সেনাকে ইউরোপ অথবা যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নিচ্ছে মার্কিন সরকার। যদি হামলার সিদ্ধান্তে এগিয়ে নেওয়া হয় এবং হামলা চালানো হয় তাহলে নিজ সেনাদের রক্ষার জন্য মূলত তাদের সরিয়ে নেওয়ার কাজ চলছে।

সাধারণ কোথাও হামলা চালানোর আগে নিজেদের সেনা সরায় যুক্তরাষ্ট্র। তবে মধ্যপ্রাচ্যে থেকে সেনা সরানোর মানেই যে ইরান এখনোই হামলা চালানো হবে, এমন কিছু নির্দেশ করে না বলে জানিয়েছেন অপর এক সূত্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়