শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৬, ০৯:৫৮ সকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব: পাকিস্তানে হাই অ্যালার্ট জারি

ভারতে নিপাহ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় পাকিস্তানে সতর্কতা জারি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ প্রেক্ষিতে বিমানবন্দর, সমুদ্রবন্দর ও স্থল সীমান্তে যাত্রীদের স্ক্রিনিং জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি)  এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, নিপাহ ভাইরাস বড় আকারের ফলখেকো বাদুড় থেকে মানুষের মধ্যে সংক্রমিত হতে পারে। এ কারণে পাকিস্তানে আগত সব যাত্রী এবং ট্রানজিট যাত্রীদের বিমানবন্দর, বন্দর ও স্থল সীমান্তে পরীক্ষা করা হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, কোনো যাত্রীর মধ্যে সন্দেহজনক উপসর্গ দেখা গেলে তাকে তাৎক্ষণিকভাবে আইসোলেশনে নেওয়া হবে। তবে এখন পর্যন্ত পাকিস্তানে নিপাহ ভাইরাসে আক্রান্ত কোনো নিশ্চিত রোগী শনাক্ত হয়নি বলেও জানানো হয়েছে।

এদিকে মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নিপাহ ভাইরাসে পাঁচটি আক্রান্তের ঘটনা রিপোর্ট হয়েছে। কর্মকর্তারা বলেন, নিপাহ ভাইরাস শনাক্তে ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথে প্রয়োজনীয় ডায়াগনস্টিক সুবিধা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়