শিরোনাম
◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৮ বিকাল
আপডেট : ২২ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাপান সাগরে উত্তর কোরিয়ার জোড়া ‘অজ্ঞাত’ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

সাগরের দিকে উত্তর কোরিয়া দুইটি ‘অজ্ঞাত’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২৭ জানুয়ারি) উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে ওই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জাপানের কোস্ট গার্ড বলছে, তারা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং ধারণা করা হচ্ছে যে সেগুলো ইতোমধ্যে সাগরে পতিত হয়েছে।

জাপানের বার্তা সংস্থা জিজি প্রেস প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, ক্ষেপণাস্ত্র দুটি দেশটির এক্সক্লুসিভ ইকোনমিক জোন (ইইজেড)-এর বাইরে গিয়ে পড়ে।

সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা বাড়িয়েছে উত্তর কোরিয়া। বিশ্লেষকরা ধারণা করছেন, এই উদ্যোগের উদ্দেশ্য হলো নিখুঁত আঘাত হানার সক্ষমতা বাড়ানো, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে চ্যালেঞ্জ করা এবং সম্ভাব্যভাবে রাশিয়ায় রপ্তানির আগে অস্ত্রগুলো পরীক্ষা করা।

চলতি মাসে এটি পিয়ংইয়ংয়ের দ্বিতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা। এর আগে, দক্ষিণ কোরিয়ার নেতা চীনে একটি শীর্ষ সম্মেলনে যোগ দিতে রওনা হওয়ার কয়েক ঘণ্টা আগে উত্তর কোরিয়া একযোগে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়